PANDESWAR-ANDAL

পুলিশের জালে মাদক সহ ৩ পাচারকারী

বেঙ্গল মিরর। সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : মাদকসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ । অজয় সেতু সংলগ্ন এরিয়া অফিস মোড়ে ধরা পড়ে পাচারকারীরা । তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬০ গ্রাম হেরোইন । পুলিশের জালে ধরা পড়লো মোহাম্মদ শহীদ, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ সমীর খান নামে তিনজন মাদক পাচারকারী । গ্রেপ্তার হওয়ার ৩ পাচারকারী কুলটি থানার নিয়ামতপুর, চিরকুন্ড ও ধানবাদের বাসিন্দা বলে জানা যায় । বৃহস্পতিবার বার সকাল সাতটা নাগাদ পাণ্ডবেশ্বরের অজয় সেতু সংলগ্ন এরিয়া অফিস মোরে ধরা পড়ে পাচারকারীরা । তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬০ গ্রাম হেরোইন ।

থানার এক আধিকারিক জানান পাচারকারীদের গতিবিধির খবর আসে সুত্র মারফত । সেই মতো এরিয়া অফিস মোড়ে নজরদারি বাড়ানো হয় । বীরভূমের দিক থেকে মাদকসহ পাচারকারীরা এরিয়া অফিস মোড় পৌঁছাতেই সেখানে তাদের পাকড়াও করা হয় । তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় হেরোইন । গ্রেপ্তার হওয়া পাচারকারীদের এদিন পেশ করা হয় আসানসোল আদালতে । পাচারকারীদের সাথে অন্য কেউ জড়িত থাকলে জিজ্ঞাসাবাদে সেই তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই ধৃতদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর ।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *