সেল আইএসপির টাউন অফিসে ইনটাকের বিক্ষোভ, পানীয়জল ও নিরাপত্তার দাবিতে স্মারকলিপি
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্রমিক সংগঠন আইএনটিইউসি বা ইনটাকের পক্ষ থেকে বুধবার বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানার টাউন অফিসের সামনে একটি বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখানোর পরে পানীয় জল এবং কোয়ার্টারে নিরাপত্তা উন্নত করার জন্য টাউন অফিসের আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।














এই প্রসঙ্গে ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব মাঝি সহ বিক্ষোভকারীরা বলেন, বার্নপুরের রাঙ্গাপাড়া ও নিউ টাউনশিপ এলাকায় পানীয়জলের তীব্র সংকট রয়েছে। কর্তৃপক্ষকে বারবার এ বিষয়ে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। তারা আরো বলেন, এই টাউনশিপে যখনই কেউ কোয়ার্টার বন্ধ করে কোথাও যান, তখনই চুরির ঘটনা ঘটে। চুরির কথা বলে সেল আইএসপি কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়।, কিন্তু কর্মীরা বারবার কর্তৃপক্ষকে অনুরোধ করার পরেও, এইক্ষেত্রেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এদিন বাধ্য হয়ে এই বিক্ষোভ দেখানো হয়েছে।


