আসানসোলে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের প্রতিবাদ সভা, এসআইআরের নামে হয়রানির অভিযোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের নামে হয়রানি করা হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। এই অভিযোগকে সামনে রেখে শনিবার দুপুরে আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল এসআইআরের বিরোধীতায় একটি প্রতিবাদ সভা আয়োজন করে। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক দলের লিগ্যাল সেলের প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন। মলয় ঘটক বলেন, এসআইআরের নামে পশ্চিমবঙ্গ জুড়ে যা করা হয়েছে এবং যা এখনও চলছে তা কখনই সহ্য করা হবে না।















আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে এসআইআরের প্রথম পর্যায়ে ৪২ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যাদের বেশিরভাগই মৃত, স্থানান্তরিত, অনুপ্রবেশকারী বা অপ্রত্যাশিত ভোটার। তবে, এসআইআর শুরু হওয়ার আগে, বিজেপির সিনিয়র নেতারা দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলিম রয়েছে। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বাদ দেওয়া ৪২,০০০ নামের মধ্যে একজনও রোহিঙ্গা বা বাংলাদেশী পাওয়া যায়নি।
এটি বিজেপির নির্বাচনী কৌশলকে স্পষ্টভাবে প্রদর্শন করে। তারা জাতি ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করে সাফল্য অর্জন করতে চায়। এমন একটি কৌশল যা পশ্চিমবঙ্গ এবং এই অঞ্চলের সাধারণ মানুষকে প্রতিরোধ করতে হবে।এই সভায় আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ লিগ্যাল সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।


