দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু ” ল্যাপ্রস্কোপিক ইউনিট”
বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালেও শুরু হলো অত্যাধুনিক ” ল্যাপ্রস্কোপিক চিকিৎসা পদ্ধতি ” । সরকারি হাসপাতালে এই উদ্যোগে চালু করতে সহযোগিতা করেছে রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল। চিকিৎসা ক্ষেত্রে ল্যাপ্রস্কোপিক পদ্ধতি হলো পেটে খুব ছোট ছিদ্র করে তার মধ্যে ক্যামেরা ও বিশেষ সরু যন্ত্র প্রবেশ করিয়ে অপারেশন বা অস্ত্রপচার করা। এই চিকিৎসা পদ্ধতিতে রক্তক্ষরণ তুলনামূলকভাবে অনেক কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। শনিবার দুপুরে এক অনুষ্ঠানে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এবং হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডল দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ রোটারি ক্লাবের সদস্য ও সদস্যরা।















মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্য সরকার তো সরকারি হাসপাতালে চিকিৎসা পরিসেবা সবরকম ভাবে উন্নত করেছে । এর পাশাপাশি এগিয়ে এসেছে রোটারি ক্লাবের মতো সামাজিক সংগঠন। যাদের সহযোগিতায় এই চিকিৎসা পদ্ধতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হলো
এই নতুন পরিষেবা চালু হওয়ায় দুর্গাপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষ আধুনিক সার্জারির সুবিধা আরও সহজে পাবেন বলে মনে করেন আড্ডার চেয়ারম্যান তথা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান।
প্রসঙ্গতঃ, আসানসোল জেলা হাসপাতালে আগে থেকেই এই চিকিৎসা পদ্ধতি চালু আছে।


