আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসে বিক্ষোভ কংগ্রেসের, সাফাই ও আশাকর্মীদের দাবির পক্ষে সরব
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের শতাধিক আশা কর্মীরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন । অন্যদিকে গত সাত দিন ধরে আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে সাফাইয়ের কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে সাফাই কর্মীরা ধর্মঘট করছেন।















আশা কর্মী এবং সাফাই কর্মীদের দাবিকে সমর্থন করে বৃহস্পতিবার দুপুরে আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস। নেতৃত্বে ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস। ছিলেন কংগ্রেসের অন্য নেতা ও কর্মীরা। সভাপতি বলেন, আশা ও সাফাই কর্মীদের দাবি আসানসোল পুরনিগম ও রাজ্য সরকারকে মানতে হবে।


