ASANSOL

রিহ্যাব সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টার তৈরির পরিকল্পনা আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের

আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের বিশেষ সভা ও বোর্ড বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের চেয়ারম্যান তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে সোমবার সংস্থার বিশেষ সভা হয়। এর পাশাপাশি আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের বোর্ড বৈঠক হয়। সভা ও বোর্ড বৈঠকে আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের ভাইস চেয়ারম্যান বিশ্বনাথ বাউরি, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং , প্রাক্তন মেয়র পরিষদ লক্ষণ ঠাকুর, সমাজসেবী অধীর গুপ্ত এবং সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মাইন্স বোর্ড অফ হেলথকে কিভাবে আরো ভালোভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে কর্মীদের সঙ্গে এদিনের সভায় মত বিনিময় করা হয়। এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন , যে উদ্দেশ্যে মাইন্স বোর্ড অফ হেলথ প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণ হয়নি। আগে সংস্থার ২০টি হাসপাতাল ছিলো যেখানে শ্রমিকরা নিজেদের এবং তাদের পরিবারের চিকিৎসার জন্য যেতেন। কিন্তু সেই সংখ্যা ধীরে ধীরে কম হয়েছে। তবে, এটা আনন্দের যে, মাইন্স বোর্ড অফ হেলথের সাথে যুক্ত সকল সদস্য এবং কর্মচারীদের প্রচেষ্টার জন্য সংগঠনটি তার পূর্বের গৌরব ফিরে পেতে চেষ্টা করছে।

তিনি বলেন, আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের আগের গৌরব ফিরিয়ে আনতে প্রত্যেকেরই নিজ নিজ স্তরে অবদান রাখা প্রয়োজন। তা এখন ঘটতে দেখে খুবই আনন্দিত হচ্ছি। চেয়ারম্যান আরো বলেন, সীতারামপুরে সংস্থার তরফে একটি রিহ্যাব সেন্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি চাঁদাতে তৈরি করা হবে পিপিপি মডেলে একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে নতুন মন্ত্রীসভা গঠন হওয়ার পরে আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথকে নতুন করে তৈরি করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!