” আশানিকেতন” পরিদর্শনে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সদস্যরা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে সামাজিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার । বুধবার ক্লাবের সদস্যরা আসানসোলে সেন্ট ভিনসেন্ট স্কুল ক্যাম্পাসে ” আশানিকেতন” পরিদর্শনে আসেন। তারা সেখানে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।” আশানিকেতন” এমন একটি আবাসিক কেন্দ্র, যেখানে বর্তমানে ৪৫ জনকে দেখভাল করা হয়। এখানে তাদের শিক্ষা, বাসস্থান, কারিগরি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হয়।এই উপলক্ষে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের পক্ষ থেকে ৩টি সিলিং ফ্যান দেওয়া হয় এবং সকল বাসিন্দার জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।














ক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ রায় আসন্ন হোলি উৎসব উপলক্ষে ব্যক্তিগতভাবে ৫,০০০ টাকা আর্থিক সহায়তাও দেন। যা আশানিকেতনের আবাসিকদের মধ্যে খুশি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।এদিনের এই পরিদর্শনে সভাপতি ছাড়াও মিতা রায়, তাপস ঘোষ, মিহির কর্মকার, বিশ্বরঞ্জন দাসগুপ্ত, সমীর চৌধুরী সহ ক্লাবের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। ক্লাব সভাপতি শচীন্দ্রনাথ রায় সহ সকলেই এই প্রতিষ্ঠানের কাজের প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার।


