পশ্চিম বর্ধমান জেলায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, বাদ ৩ লক্ষ ২০ হাজারেরও বেশী নাম
বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দোপাধ্যায়ঃ* এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সারা বাংলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।পশ্চিম বর্ধমান জেলার জেলা নির্বাচন আধিকারিক সূত্রে জানা গেছে, জেলার ভোটার তালিকা শনিবার প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা প্রকাশ থেকে শুরু করে শুনানি প্রক্রিয়া পর্যন্ত মোট কতজনের নাম বাদ পড়েছে এবং বর্তমানে কতজন ভোটার তালিকাভুক্ত রয়েছেন, তার বিস্তারিত পরিসংখ্যান সামনে এসেছে।পরিসংখ্যান মতে, মোট ভোটার সংখ্যা ২৩ লক্ষ ২৭ হাজার ১১১ জন। প্রথম খসড়ায় নাম বাদ পড়েছে ৩ লক্ষ ৬ হাজার ১৪৬ জনের নাম।এসআইআরের শুনানি চলাকালীন নাম বাদ পড়ে ১৪ হাজার ৭৯ জনের।শনিবার প্রকাশিত ভোটার তালিকা মতো, জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৫২১ জন।বর্তমান মোট ভোটারের মধ্যে ১ লক্ষ ৩৭ হাজার ৫৩৯ জনের ক্ষেত্রে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ চিহ্নিত হয়েছে। অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে ভবিষ্যতে এই তালিকা থেকে আরো কিছু নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।সব মিলিয়ে এখন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় ৩ লক্ষ ২০ হাজার ২২৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।














নির্বাচন দপ্তরের সূত্রে জানানো হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই সম্পূর্ণ হলে চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন হতে পারে।এই মুহুর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, লজিক্যাল ডিসক্রিপেন্সি কাজ করছেন বিচারকরা। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই কাজ চলবে। ততদিন পর্যন্ত নাম নথিভুক্তিকরণের কাজ চলবে ও নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারী বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে।
ও


