বিধানসভা নির্বাচনের আগে কুলটিতে তৃণমূলের সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয় উদ্বোধন
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা নিয়ামতপুরের কুলতোড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে রবিবার দুপুরে হওয়া এক অনুষ্ঠানে ফিতে কেটে এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়।














এছাড়াও উপস্থিত ছিলেন কুলটি ব্লক ১ তৃণমূলের সভাপতি কাঞ্চন রায়, কাউন্সিলর বাদল পুইতুন্ডি সহ ব্লক নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা।তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জানান, বিধানসভা নির্বাচনের আগে কুলটি বিধানসভায় দলীয় সংগঠনকে আরো মজবুত করার জন্য দলের সংখ্যালঘু সেলের কার্যালয় তৈরির এই উদ্যোগ নেওয়া হয়েছে।


