DURGAPUR

দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১, সজাগ প্রশাসন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু ১, সজাগ প্রশাসন। চলতি মাসের ১৩ ই মার্চ দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হলে ১৫ই মার্চ তার মৃত্যু হয়। রক্ত পরীক্ষার পর তার রিপোর্টে ডেঙ্গিতে মৃত্যু বলে উল্লেখ রয়েছে। মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস (৪৬), তিনি ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকারই বাসিন্দা। সূত্রে খবর, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমদিকে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।এরপর চলতি মাসের ১৩ ই মার্চ তারিখ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি, ১৫ই মার্চ তিনি মারা যান। জানা গেছে, তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরাও দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গোটা এলাকার স্প্রে করা হয় এবং মানুষজনকে সচেতন করা হয়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!