তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য ছড়ানো জামুড়িয়ার কয়লাখনি এলাকার হিসেবে পরিচিত তফসি গ্রাম পঞ্চায়েতের কুনুস্তোরিয়ার মসজিদ পাড়ায়। দুদিন আগেই তৃণমূল প্রার্থী তথা জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এর নাম আবারও একবার জামুরিয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষিত হয় আর তারপরেই দিকে দিকে তার প্রচারে দেয়াল লিখন শুরু করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা, আর সেই দেওয়াল লিখনি এবার গোবর লেপে দেওয়ার ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এলাকায় ঘুরে দেখা যায় একাধিক জায়গায় এই গোবর লেপে দেওয়ার ঘটনা ঘটেছে যা লক্ষ্য করেই ক্ষোভের সৃষ্টি হয় তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে।














এই ঘটনার খবর পেয়ে তফসি অঞ্চলে ব্যাপক সংখ্যায় কর্মী সমর্থক ঘটনার স্থলে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান। কর্মী সমর্থকদের অভিযোগ এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত আর তারা এই চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই ঘটনার কড়া নিন্দা ও করেন বিধায়ক তথা প্রার্থী হরে রাম সিং। এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সাথেই পুলিশ দ্রুত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। যদিও এ বিষয়ে বিরোধী দলের প্রার্থীরা তাদের নিজের নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন এই গোবর লেপার বিষয়ে।
বৃহস্পতিবার এ বিষয়ে প্রচার কর্মসূচির মাঝেই থাকা সিপিআইএম প্রার্থী সাবির হোসেন প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল কখনোই কোনো অন্যায় কাজকে সমর্থন করে না, এটি অত্যন্ত নিন্দনীয় বিষয়, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। সেখানেই বিজেপির প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি জনসংযোগ কর্মসূচি ও প্রচার কর্মসূচির মাঝেই এ দেওয়াল লিখনের ওপর গোবর লেপে দেওয়ার বিষয়ে তার বক্তব্যে দাবি করেন তাদের কর্মী সমর্থকেরা কখনোই এরূপ কাজ করে না তারা, এটা যেটা রয়েছে সেটা তাদের দলীয় গোষ্ঠী কোন্দল এটির সঙ্গে বিজেপির কোন যোগ নেই বিজেপি কখনোই এ ধরনের কাজকে প্রশ্রয় দেয় না বলেই দাবি করেন তিনি।

