আসানসোলে ঈদের নামাজে মলয় ঘটক, সম্প্রতির বার্তা দেওয়ার পাশাপাশি তুলে ধরলেন উন্নয়নের কথা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ঈদ উপলক্ষে শনিবার সকালে আসানসোলের জিটি রোডের মুর্গাশোল ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সেখানে বিপুল সংখ্যায় সব বয়সের মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, কাউন্সিলার জিতু সিং, মৌমিতা বিশ্বাস ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।














এই উপলক্ষে মলয় ঘটক সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা জানান।তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর শাসনকালে গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে আসানসোল দক্ষিণেরও উন্নয়ন হয়েছে। তিনি দাবি করেন যে, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জিতবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন। মলয় ঘটক আরো বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের জন্য অনেক কিছু করেছেন। তা সে পৃথক জেলা গঠন, সিবিআই আদালত তৈরি , বিশ্ববিদ্যালয় নির্মাণ বা এই ধরনের উন্নয়নমূলক কাজই হোক না কেন।
জনগণের প্রতিটি চাহিদা পূরণ করা হয়েছে। এর পাশাপাশি, এখানে দুটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণেরও একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে একটি ইএসআই হাসপাতালে এবং অন্যটি টেকনো ইন্ডিয়া তৈরি করবে। তিনি বলেন, এইভাবে আসানসোলের উন্নয়নের জন্য রাজ্য সরকার তরফে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

