বিজেপির বিজয় শঙ্খনাদ মিছিলে জন প্লাবন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- বিধানসভা ভোটের প্রাক্কালে পাণ্ডবেশ্বর এর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে বিজেপির বিজয় শঙ্খনাদ মিছিলে জন প্লাবন। সোমবার পাণ্ডবেশ্বর এর পেট্রোল পাম্প থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত মহা মিছিলের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। মিছিলে নেতৃত্ব দেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। এদিনের মিছিলে স্বস্ত্রীক জিতেন্দ্র তেওয়ারি পা মেলান। এদিনের হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক তাদের প্রার্থীর সঙ্গে হাঁটেন। বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাণ্ডবেশ্বর এর বুকে এত সংখ্যক মানুষ নিয়ে বিজেপির এই মিছিল কি ভোট বাক্সে প্রভাব ফেলবে ? এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।














এদিনের মিছিল থেকে বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি জানান, আজকের এই জনপ্লাবন ভোটের কি ফল হতে চলেছে সেটাই বুঝিয়ে দিয়েছে। তিনি বলেন এবারের ভোটে জয়লাভ করে পাণ্ডবেশ্বর এর মানুষকে সঙ্গে নিয়ে পান্ডবসরের উন্নতিতে এগিয়ে যেতে চান। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটে জয়লাভ করে বিজয় মিছিলের পর কোন হিংসা নয়। কোন তৃণমূল কর্মীর সমর্থক এর উপর হামলা নয়। সকলকে সঙ্গে নিয়েই তিনি এগিয়ে যেতে চান পাণ্ডবেশ্বর এর উন্নয়নের স্বার্থে।

