আসানসোলে ডিএম অফিসে মনোনয়ন জমা তাপস বন্দোপাধ্যায়, বিধান উপাধ্যায় ও হরেরাম সিংয়ের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম অফিসে বৃহস্পতিবার বারাবনি বিধানসভার তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় মনোনয়নপত্র জমা দেন।
গত তিনবারের বিধায়ক বিধায়ক বিধান উপাধ্যায় এবার চতুর্থ বারের জন্য বারাবনি বিধানসভা থেকে আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। রূপে নিজের নমিনেশন ফাইল জমা দিলেন বিধান উপাধ্যায়। এদিন সকালে বারাবানির পাঁচগাছিয়া এলাকা থেকে এক মিছিল বেরোয়। সেই মিছিলে বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সেই মিছিল আসানসোলে ডিএম অফিসে আসে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন গত তিনবারের থেকে এইবারের জয়ের ব্যবধান আরো বেশি হবে। আমার সঙ্গে বারাবনির মানুষেরা আছেন।











এদিন, ডিএম অফিসে তিনবারের বিধায়ক আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস বন্দোপাধ্যায়ও তার মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে প্রার্থীকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। তাপস বন্দোপাধ্যায় ২০১১ ও ২০১৬ সালে আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়ে জিতে বিধায়ক হন। ২০২১ সালে তাকে আসানসোল দক্ষিণ থেকে সরিয়ে রানিগঞ্জে প্রার্থী করা হয়েছিলো। সেখানেও তিনি জেতেন। এবার আবার তাকে আসানসোল দক্ষিণে ফিরিয়ে আনা হয়েছে। তাপসবাবু বলেন, ২০১১ ও ২০১৬ সালে জিতে বিধায়ক হয়ে কাজ করেছি। গত ৫ বছর আমি এখানে ছিলাম না। এবার মানুষ বিচার করবেন।



একইভাবে, এদিন জামুড়িয়া বিধানসভার তৃণমূল প্রার্থী হরেরাম সিং আসানসোলে ডিএম অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শাসক প্রার্থী হরেরাম সিং মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য জামুরিয়া বিধানসভা থেকে তৃণমূল কর্মী ও সমর্থকদের সঙ্গে মিছিল করে আসেন জেলাশাসক কার্যালয়ে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে হরেরাম সিং বলেন, জামুরিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দেওয়ার মতো কেউ নেই। গত ৫ বছরে যা, কাজ করেছি, তাতে মানুষ এমনই আমাকে ভোট দেবেন।

