ASANSOL

নিরাপত্তায় সতর্কতা ও দৃষ্টান্তমূলক কাজ দুই কর্মীকে সংবর্ধনা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত একটি উচ্চস্তরের বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁদের দৃষ্টান্তমূলক নিরাপত্তা সতর্কতার জন্য দুই রেলকর্মীকে সংবর্ধিত করেন।গত ৩০ মার্চ মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন সাইডিং থেকে রানিগঞ্জের দিকে যাওয়ার সময় রেললাইনে একটি প্রতিবন্ধকতা লক্ষ্য করেন রানিগঞ্জের লোকো পাইলট (গুডস) সন্দীপ তিওয়ারি এবং সহকারী লোকো পাইলট শুভম গরাই। সঙ্গে সঙ্গে তারা জরুরি ব্রেক কষে মালবাহী ট্রেনটিকে নিরাপদভাবে থামিয়ে একটি অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্ষম হন।

এটি ট্রেন চালনার ক্ষেত্রে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটের উচ্চ সতর্কতা এবং কর্তব্যের প্রতি একনিষ্ঠতাকে প্রকাশ করে।এই নিবেদিতপ্রাণ কর্মীদের তাঁদের পরিবারের সদস্য সহ পূর্ব রেলের সদর দপ্তরে ডেকে স্বয়ং জেনারেল ম্যানেজার সংবর্ধিত করেছেন। কারণ পূর্ব রেল তার কর্মীদের সম্পদ হিসেবে বিবেচনা করে এবং এই ধরনের দৃষ্টান্তমূলক কাজের জন্য মনোবল বৃদ্ধি ভবিষ্যতে আরও ভালো কর্মক্ষমতায় সহায়ক হবে।এই উপলক্ষে বক্তব্য রাখার সময়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই দুই রেলকর্মীর সহধর্মিণীদেরও প্রশংসা করেন। কারণ তাঁরা তাঁদের স্বামীদের নিষ্ঠার সাথে রেলের দায়িত্ব পালনে পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রদান করেছেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *