ইস্তেহার প্রকাশ করে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : ইস্তেহার প্রকাশ করে এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী । শুক্রবার ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানটি হয় হরিপুর কোলিয়ারি সংলগ্ন তৃনমূল কেন্দ্রীয় কার্যালয়ে । ইস্তেহার প্রকাশ করেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান পাণ্ডবেশ্বর এলাকায় শিল্প স্থাপনে জোর দেওয়া হবে । যেখানে অন্তত ১৫ হাজার বেকারের কর্মসংস্থান হবে । প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ ও উৎসব ক্ষমতা সম্পন্ন একটি জল পরিশোধন কেন্দ্র স্থাপন করা হবে ।














এছাড়াও বাকলাই আধুনিক স্পোর্টস কমপ্লেক্স বন্ধ হলে আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নির্মাণ । ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কলকাতায় “পাণ্ডবেশ্বর ভবন” নামে একটি আবাসন নির্মাণ করা হবে । যেখানে এই এলাকার ছাত্র-ছাত্রী ও চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া মানুষজনের থাকার ব্যবস্থা থাকবে । এছাড়াও পাণ্ডবেশ্বর নদীর তীরে আধুনিক পার্ক ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে, যেখান থেকে এলাকার মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন পর্যটকেরা ।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগুলা গ্রামে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে নার্সিং ট্রেনিং সেন্টার ও দুর্গাপুর ফরিদপুরে কবি নীলকন্ঠ পলিটেকনিক কলেজ স্থাপন এবং সেখানে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার কোচিং সেন্টার স্থাপন করা হবে । ইস্তেহার প্রকাশের পাশাপাশি এদিন পারছি তথা বিদায়ী বিধায়ক নরেন্দ্রনাথ বাবু গত ৫ বছরে এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন । এবার ভোটে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে দাবি করেন তিনি ।

