ASANSOL

রানিগঞ্জে দলের প্রার্থীর সমর্থনে সভায় দিল্লির মুখ্যমন্ত্রী, বাংলায় এবার পদ্মফুল ফুটবে, সরকার গড়বে বিজেপি

বেঙ্গল মিরর, অন্ডাল ও রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলায় এবার পদ্মফুল ফুটবে। সরকার গড়বে বিজেপি। শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বিজেপি প্রার্থী পার্থ ঘোষের প্রচারে এসে এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একইসাথে তিনি দূর্নীতি ও কর্মসংস্থান নিয়ে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। শনিবার বেলা বারোটা নাগাদ রানিগঞ্জে দলের প্রার্থীর সমর্থনে ” বিজয় সংকল্প সভা”য় অংশ নিতে অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

বিমানবন্দরে অবতরণ করার পরে তাকে স্বাগত জানাতে বিজেপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। ফুলের তোড়া দিয়ে সেখানে তাকে অভ্যার্থনা জানান বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য। বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই কয়লাখনি এলাকায় ফুটবে এবার পদ্মফুল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্মমতা দেখেছেন বাংলার মানুষ। তাই তারা তাকে উপড়ে ফেলবেন বলে মনস্থির করে ফেলেছেন। এবারে নিশ্চিত বাংলায় নরেন্দ্র মোদির ডাবল ইঞ্জিন সরকার হবে। ফুটবে পদ্মফুল।

অন্ডাল বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসেন রানিগঞ্জে শিশুবাগান এলাকায় রাধা এ্যাপার্টমেন্ট সংলগ্ন ময়দানে। সেখানে হওয়া বিজয় সংকল্প সভায় তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলেই বাংলাকে অনুপ্রবেশকারীমুক্ত করা হবে। বাংলার সম্পদের উপর বাংলার মানুষদের একচ্ছত্র অধিকার রয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এলেই এই অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, রাজ্যের বর্তমান সরকারের এখানকার মানুষের প্রতি কোনো সহানুভূতি নেই। এই কারণে এখানে মেয়েদের মর্যাদা ক্ষুণ্ণ যখন হয়, তখন কিন্তু এখানকার পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। এখানকার প্রশাসন এবং মুখ্যমন্ত্রী শুধু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়েই চিন্তা করেন। কিন্তু ৪ মে’র পর এই ধারা বন্ধ হবে।

তারপর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও, তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাশ নারী সুরক্ষা নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকারে এলে নারী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিজেপি সরকার গঠিত হলে মহিলাদের বাসে যাতায়াতের জন্য কোনো ভাড়া দিতে হবে না। তিনি বলেন, এটা বাংলার মাটি। যেখানে মানুষ দেবী দুর্গার ভক্ত। প্রতিটি উৎসব মহা ধুমধাম করে পালন করা হয়। এই ঐতিহ্য যদি বজায় রাখতে হয়।

আপনারা যদি নির্ভয়ে আপনাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে চান, তাহলে বিজেপিকে ক্ষমতায় আনা খুব জরুরি। রেখা গুপ্তা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা, বোন, কন্যা এবং অন্যান্য মানুষের কথা ভাবেন না। তাঁর কাছে পৃথিবীতে একটিই সম্পর্ক সবচেয়ে বড়। আর তা হলো তাঁর ভাইপো। তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিবাজ লোক জেলে যাবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *