আসানসোল বিবি কলেজে ছাত্রদের মধ্যে মারামারি, উত্তেজনা শান্তি বজায় রাখার আবেদন অধ্যক্ষের
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে পালাবদলের আসানসোল সহ রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক গন্ডগোলের ঘটনা ঘটছে। তারই মধ্যে, বুধবার দুপুরে ইউনিয়নের দখলদারি নিয়ে আসানসোল বিবি কলেজে উত্তেজনা সৃষ্টি হয়। কলেজ ছাত্রদের সেই বহিরাগতদের সংঘর্ষ হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কলেজে আসে ও অবস্থা নিয়ন্ত্রণ করে।














ঘটনা নিয়ে কলেজের ছাত্র ওমপ্রকাশ মিশ্র ও বিবেকানন্দ ঝাঁ বলেন, কলেজের কিছু তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র বলছে তারা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সদস্য হয়েছে। তাই তাদের কথা শুনতে হবে তখন বলা হয়। আমরা তখন বলি বিজেপির নেতৃত্বর নির্দেশ রয়েছে কোন তৃণমূল কংগ্রেসের কর্মীকে দলে নেওয়া হবে না। তখন তারা বহিরাগত ছেলেদের ডেকে আনলে তাদের সাথে মারামারি হয়।

তাতে আমাদের কয়েকজন ছাত্র আহত হয়েছে।বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু বলেন, এদিন দুপুরে কলেজের কিছু ছাত্রর সাথে বহিরাগতদের সাথে সংঘর্ষ হয়। তবে তা কলেজের বাইরে রয়েছে। ভেতরে কিছু হয়নি। তিনি কলেজের ছাত্র থেকে কর্মী ও অধ্যাপক সবাইকে পরিচয়পত্র গলায় ঝুলিয়ে আসতে বলেছেন। যাতে কলেজে কোন বহিরাগত না আসতে পারে। এর পাশাপাশি তিনি কলেজের ছাত্রদের শান্তি বজায় রাখার আবেদন করেন। যাতে কলেজে পড়াশোনার কোন সমস্যা না হয়।

