ASANSOL

বারাবনিতে বিজেপি বিধায়কের উপস্থিতিতে আশা ও আইসিডিএস কর্মীদের ধন্যবাদ যাত্রা

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের বিজেপি সরকার বাংলার অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী ও আশা কর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে সোমবার বারাবনিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, আশা কর্মী, ভিআরপি ও স্বনির্ভর গোষ্ঠী ইউনিয়নের পক্ষ থেকে একটি ” ধন্যবাদ যাত্রা ” করা হয়। বারাবনি বিধানসভার বিজেপি বিধায়ক অরিজিৎ রায় সেই যাত্রায় অংশ নেন।

এই ধন্যবাদ যাত্রা বারাবনির দোমহানির বিবেকানন্দ গ্রামীণ গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে দোমহানি জলট্যাঙ্কি পর্যন্ত যায়। ধন্যবাদ যাত্রায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক বলেন, আইসিডিএস ও আশা কর্মীদের দিয়ে প্রচুর কাজ করানো হয়। কিন্তু আগের সরকার তাদের কোন সম্মান দেয়নি।

কিন্তু রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের জন্য ভেবেছেন। তাদের ভাতা ৫ হাজার টাকা একবারে বৃদ্ধি করেছে। সেই কারণে তারা এদিন এই ধন্যবাদ যাত্রা করে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে এতে আমি অংশ গ্রহণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *