ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার এক

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুরিয়া বেআইনি মদ বিক্রির অভিযোগে এলাকার মারামারি বিজপুর এলাকা থেকে গণেশ গড়াই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গণেশ গড়াই নামে ঐ অবৈধ মদ বিক্রেতা আটক করে। রবিবার রাতে পুলিশের একটি দল বীজপুর এলাকায় গণেশ গড়াইয়ের আস্তানায় পুলিশ অভিযান চালায়। এই অভিযানে মহিলা পুলিশও ছিলেন। পুলিশের দল গণেশের বাড়িতে পৌঁছে তাকে জানায় যে তার বিরুদ্ধে বেআইনি মদ বিক্রির অভিযোগ রয়েছে। গণেশ স্বীকার করেছে যে সে বেআইনি মদ বিক্রি করতো। তিনি মদ যেখানে অবৈধ মদ মজুত করতেন সেই জায়গাটি তিনি নিজেই দেখিয়েছেন।

তাঁর স্ত্রীর উপস্থিতিতে, সমস্ত নিয়ম মেনে, পুলিশ ১২০ বোতল দেশী ও বিদেশি মদ বাজেয়াপ্ত করে । জামুড়িয়া থানার ইনচার্জ সৌমেন্দ্র সিং ঠাকুরের নির্দেশে, জামুড়িয়া থানার পুলিশ সমস্ত আইনী নিয়ম মেনে, অবৈধ মদ আটক করে ও গণেশকে হেফাজতে নেয়। পরে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে, বিচারক তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন।এবিষয়ে গণেশের স্ত্রী রুপা দেবী বলেন, আমার স্বামী প্রতিবন্ধী। গত ২৫ বছর ধরে তিনি অবৈধ বা বেআইনি ভাবে মদ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তিনি আরো বলেন, এটা সত্য যে তার স্বামীর দোকানের কোনো লাইসেন্স নেই। কিন্তু তিনি প্রতিবন্ধী হওয়ায় তিনি অন্য কোনো কাজ করতে পারেন না। সে কারণেই মদ বিক্রি করে কোনো না কোনোভাবে নিজের ও পরিবারের ভরণপোষণ করতেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *