Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বিধায়কের উপস্থিতিতে আসানসোলে ওবিসি মোর্চার পদযাত্রা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ ভারত কেশরী ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চা আসানসোল উত্তর মণ্ডল-৩ র উদ্যোগে সোমবার এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়।আসানসোল উত্তর বিধানসভা কার্যালয় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত অনুষ্ঠিত এই পদযাত্রায় দলের নেতা-কর্মী, সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দেশপ্রেম ও জাতীয়তাবাদের বার্তা তুলে ধরে পদযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।পদযাত্রা শেষে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, আত্মত্যাগ ও দেশপ্রেম আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর জাতীয়তাবাদী চিন্তাধারা ও দেশগঠনের দর্শন আগামী প্রজন্মের পথপ্রদর্শক হয়ে থাকবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধু একজন শিক্ষাবিদ বা রাজনীতিবিদ নন, তিনি ছিলেন দেশের ঐক্য, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় স্বার্থ রক্ষার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর আদর্শকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলেই মহান এই ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচিকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানানো হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *