Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

রুপনারায়নপুরে জলাশয়ে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা তলিয়ে মৃত্যু যুবকের, এলাকায় শোকের ছায়া

*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সন্ধ্যা আরতি করার আগ স্নান করতে যাওয়াই কাল হলো। হিন্দুস্তান কেবলসের ড্যাম বা জলাশয়ে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম রবি সোরেন (৩০)। বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে রূপনারায়ণপুর ও সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে আরতি করার আগে স্নান করার উদ্দেশ্যে রুপনারায়নপুরের বাসিন্দা রবি সোরেন স্থানীয় হিন্দুস্তান কেবলসের ড্যামে স্নান করতে যায়। কিন্তু স্নান করার সময় আচমকাই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ড্যামের গভীর জলে তলিয়ে যান।

বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তিনি ডাঙায় ফিরে না আসায় স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ জাগে। এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের জলাশয়ের পাড়ে ভিড় করতে শুরু করেন।ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। প্রথমে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে জলাশয়ে নেমে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ও তল্লাশি শুরু করেন।

কিন্তু ড্যামের জলের গভীরতা অতিরিক্ত বেশি থাকায় সাধারণ উপায়ে উদ্ধারকাজ চালানো অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে পুলিশ প্রশাসন দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেয়। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসে।

তারা তল্লাশিতে নেমে ড্যামের মাঝখান থেকে তলিয়ে যাওয়া যুবকের নিথর দেহ উদ্ধার করেন। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের পরে অনুমান, স্নান করতে জলাশয়ে নামার পরে কোনভাবে তলিয়ে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *