33 মেট্রিকটন কাঁচা কয়লা বাজেয়াপ্ত করল সিআইএসএফ।
বেঙ্গল মিরর, বারাবনি,মনোজ শর্মা, ৮ আগস্ট:- গোপন সূত্রে খবর পেয়ে 33 মেট্রিক টন কাঁচা কয়লা বাজেয়াপ্ত করলো সিআইএসএফ। ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার অন্তর্গত বেগুনিয়া খোলামুখ খনি এলাকায়।
বারাবনির মোহনপুর ক্যাম্প ইনচার্জ বরুন ত্যাগী ও প্রদীপ কর্মকার এর নেতৃত্বে এই অভিযান চলে ওখান থেকে কয়লা গুলি তুলে নিয়ে এসে ইসিএলের মোহনপুরের ঢেলে দেওয়া হয়।














