ASANSOL

মেয়রের আহ্বানে সাড়া দিয়ে রেলপারে দূটি রক্তদান শিবির

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আসানসোলে রক্তদান শিবিরের আয়োজন রাইজিং আসানসোলের

photo Rahul Tewari

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল,ঃ আসানসোলঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে আসানসোলে রক্তদান শিবিরের আয়োজন রাইজিং আসানসোলের ও কারোয়ার। আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির আহ্বানে সাড়া দিয়ে রক্তের ঘাটতি দূর করতে রাইজিং আসানসোলের পক্ষ মঙ্গলবার তপসি বাবা লাইব্রেরিতে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই রক্ত দান শিবিরের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, রক্তের ঘাটতি দূর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সবার কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রাইজিং আসানসোল এক প্রশংসনীয় কাজ করেছে। রাইজিং আসানসোলের সব সদস্য সাধারণ মানুষের দুঃখ ও সমস্যা দূর করার চেষ্টা করছে। তারা যেকোনো ধরনের দুঃখ কষ্টের কথা জানার পরেই তারা সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে।

তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যেও সব রকম সাহায্য করার চেষ্টা করছে৷ যা খুবই প্রশংসনীয় ও ভালো কাজ। ভগবানের কাছে প্রার্থনা করি, তাদের এই ধরনের কাজ করার জন্য আরো ক্ষমতা দেন। আজ যে পরিস্থিতিতে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে, তা রক্ত দান করা মানুষেরা বুঝতে পারবেন না। এই ধরনের যুব সাথীরা যতদিন আছে, শিল্পাঞ্চলে রক্তের ঘাটতিতে কাউকে মরতে হবে না। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের কাউন্সিলর নরেন্দ্র মূর্মু সহ রাইজিং আসানসোলের সব সদস্যরা উপস্থিত ছিলেন।

রক্তদান শিবিরের আয়োজন করে সামাজিক সংগঠন” কারোয়া
asansol mayor news
photo Rahul Tewari

আসানসোলের রেলপারের মক্কু মহল্লায় রক্ত সংকট দূর করার জন্য আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করে সামাজিক সংগঠন” কারোয়া “। সেই রক্ত দান শিবিরের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, আমি মেয়র হিসাবে আবেদন করে বলেছিলাম যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্ন ও তিনি চান যে, রক্তের ঘাটতির কারণে কারোর মৃত্যু যেন না হয়। সেই আবেদনে সাড়া দিয়ে সামাজিক সংগঠন ” কারোয়া” এদিন রক্ত দান শিবিরের আয়োজন করেছে। রেলপারের বাসিন্দারা দেখিয়ে দিয়েছেন যে, তাদের শরীরে যতক্ষণ পর্যন্ত শেষ রক্ত বিন্দু আছে, ততক্ষণ পর্যন্ত তারা রক্তের ঘাটতিতে একজনেরও মৃত্যু হতে তারা দেবেনা।

এই সামাজিক সংগঠনের সদস্যরা লাগাতার সামাজিক কাজের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সাহায্য করে যাচ্ছেন। তাদেরকে ভগবান এইসব কাজ করার জন্য আরো শক্তি দিক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সব স্বপ্ন আমরা পূরণ করবো৷ কিন্তু এমন কিছু লোক আছে যারা রক্ত পাত ঘটায়। আমরা রক্ত দিয়ে সাধারণ মানুষের জীবন বাঁচাবো৷ এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম, কাউন্সিলর নাসীম আনসারি, ওয়াসিমুল হক ও সামাজিক সংগঠনের সব সদস্যরা উপস্থিত ছিলেন।

https://bengalmirrorthinkpositive.com/2020/09/%e0%a4%b0%e0%a4%95%e0%a5%8d%e0%a4%a4%e0%a4%b8%e0%a4%82%e0%a4%95%e0%a4%9f-%e0%a4%a6%e0%a5%82%e0%a4%b0-%e0%a4%95%e0%a4%b0%e0%a4%a8%e0%a5%87-%e0%a4%95%e0%a5%87-%e0%a4%b2%e0%a4%bf%e0%a4%8f-%e0%a4%b0/
https://bengalmirrorthinkpositive.com/2020/09/%e0%a4%b0%e0%a4%95%e0%a5%8d%e0%a4%a4-%e0%a4%b8%e0%a4%95%e0%a4%82%e0%a4%9f-%e0%a4%a6%e0%a5%82%e0%a4%b0-%e0%a4%95%e0%a4%b0%e0%a4%a8%e0%a5%87-%e0%a4%95%e0%a5%87-%e0%a4%b2%e0%a4%bf%e0%a4%8f-%e0%a4%86/

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!