BARABANI-SALANPUR-CHITTARANJAN

পথ দুর্ঘটনায় মারা যায় এক খনি কর্মী। আন্দোলন কর্মস্থলে ।

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা :- দুটি মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের। নাম তাপস সরকার। ঘটনাটি ঘটেছে বারাবনি এলাকায়। সংঘর্ষ হওয়ার পর আহত অবস্থায় দুজনকে কেলেজোড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাপস সরকার কে মৃত ঘোষণা করেন। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর আসানসোলে এক নার্সিংহোমে ভর্তি করা হয়। মৃত তাপস বাবু বেসরকারি কয়লাখনির কর্মী। তিনি তখন কাজে যাচ্ছিলেন সে সময় এই ঘটনা ঘটে। মারা যাওয়ার পর তার মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় অন্যান্য শ্রমিকেরা। পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তারাও দাবি করে ক্ষতিপূরণ দিতে হবে ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!