Bengal Mirror

Think Positive

Bengal Mirror
ASANSOLBengali News

ডুরান্ড কলোনীতে চালু হল যোগ এন্ড মেডিটেশন সেন্টার

পূর্ব রেলের আসানসোল ডিভিশন এবং ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আসানসোল শাখার যৌথ উদ্যোগে

বেঙ্গল মিরর, আসানসোল: পূর্ব রেলের আসানসোল ডিভিশন এবং ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আসানসোল শাখার যৌথ উদ্যোগে আজ থেকে আসানসোল ডুরান্ড কলোনীতে চালু হল যোগ এন্ড মেডিটেশন সেন্টার ৷


আজ দুপুর তিনটেয় এই সেন্টারটির উদ্বোধন করেন ডি. আর. এম সুমিত সরকার ৷ তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব রেলের পি.আর.ও এবং সাহিত্যিক নিখিল চন্দ্র চক্রবর্তী, এ. ডি. আর.এম এম.কে মিনা, সিনিয়র ডি. ই. এন ( কো-অ ) কৌশলেন্দ্র কুমার, সিনিয়র ডি.এফ.এম মুকেশ, সিনিয়র ডি. সি. এম চিত্তরঞ্জন ঝাঁ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ ও বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত চ্যাটার্জি প্রমুখ ৷ ছিলেন রেলের অন্যান্য পদস্থ আধিকারিক এবং কর্মীবৃন্দ ৷

সেন্টারটির উদ্বোধন করে সুমিত সরকার জানালেন, মেডিটেশন এবং জ্ঞানচর্চার জন্য রেলের লোক ছাড়াও সর্বসাধারণ যে কেউ এখানে এসে উপাসনা করতে পারেন ৷ এখানে আসার জন্য কোন টাকাপয়সা লাগবে না ৷ তিনি আরও বলেন, এই আত্মার পরিশুদ্ধতা এবং মনে শান্তির লক্ষ্যে এই অরাজনৈতিক সংস্থাটি ধর্মমত নির্বিশেষে কাজ করে ৷ মনের সঙ্গে সঙ্গে সুস্থ শরীর গঠনও এখানে সম্ভব ৷ কারণ রাজযোগ এবং যোগা দুটিই এখানে মনোরম পরিবেশে শিক্ষা দেওয়া হবে ৷

সংস্থার কর্মকর্তা ব.কু সুনীতাদিদি বলেন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের ভিতর মানুষ প্রকৃত সুখ খুঁজে পাবেন ৷ যা অর্থ দিয়ে ক্রয় করা যায় না ৷ সংস্থার আরও এক ভাই জিতেন্দ্রবাবু ডি.আর.এম সুমিত সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি উদ্যোগ না নিলে এই সেন্টারটি করা সম্ভব ছিল না ৷
ব্রহ্মকুমারীর পক্ষ থেকে শশীভাই জানালেন, সকাল সাতটা থেকে রাত আটটা অব্ধি প্রতিদিন এই সেন্টারটি খোলা থাকবে ৷ এছাড়া মমতাদিদি, সন্ধ্যাদিদিরা বলেন, কয়েকদিনের ভিতর এখানে নিয়মিত যোগা ক্লাসও শুরু হবে ৷ আর এখন থেকে রাজযোগ, মেডিটেশন, জ্ঞানচর্চা সব প্রদান করা হবে ৷


উল্লেখ্য, আজ অতিথিদের মেডিটেশনও করানো হয় ৷ এদিকে অনুষ্ঠানটি ঘিরে সাধারণ মানুষের ভিতর যথেষ্ট উদ্দীপনা দেখা গেল ৷

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *