Bengali NewsKULTI-BARAKAR

চলবলপুরে রাস্তার শিলান্যাস,তবাসুম আরার সামনেই জয় শ্রীরাম ধ্বনি

বেঙ্গল মিরর, কুলটি: কয়েকদিন আগেই পথ অবরোধ করেছিল চলবলপুরের বাসিন্দারা। 16 নম্বর ওয়ার্ডের রাস্তা এবং ড্রেনের দাবিতে পথ অবরোধ হয়। প্রাক্তন ডেপুটি মেয়র তথা আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য তবাসুম আরা সেই অবরোধের সময় এসে বাসিন্দাদের আশ্বাস দিয়েছিল যে তিনি নিজে উদ্যোগ নিয়ে রাস্তায় এবং নর্দমা তৈরি করবেন।

Photo by sabir ali


আজ সেই রাস্তা তৈরির কাজ শুরু হল। তবাসুম আরা নিজে এসে সেই রাস্তা তৈরির কাজের সূচনা করেন। পাশাপাশি ড্রেনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। রাস্তা তৈরিতে ১৬ লক্ষ টাকা এবং ড্রেণ তৈরিতে দশ লক্ষের বেশি টাকা খরচ হবে। যদিও আজকের এই সূচনালগ্নে তবাসুম আরার সামনেই জয় শ্রীরাম ধ্বনি দেন স্থানীয় কিছু যুবক পাশাপাশি মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কর্মীরা ধ্বনি দিতে থাকেন।


উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য,   সহ অন্যান্যরা।
এদিন স্লোগান দিতে গিয়ে ব্লকের সভাপতি বিমান আচার্য  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক চট্টোপাধ্যায় বলে ফেলেন।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!