ASANSOLKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

তারকা প্রার্থী তনুশ্রীকে সঙ্গে নিয়ে বিজেপি প্রার্থীদের সমর্থনে দিলীপ ঘোষের রোড শো

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২১ এপ্রিলঃ দলের তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী কে সঙ্গে নিয়ে আসানসোলের পাণ্ডবেশ্বর, জামুড়িয়া ও কুলটিতে তিন প্রার্থীর সমর্থনে বুধবার রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ DILIP GHOSH।
এদিন প্রথমে তারা হেলিকপ্টারে পাণ্ডবেশ্বরে আসেন । সেখানে রোড শো করেন বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির jitendra Tiwari সমর্থনে।

তার পর জামুড়িয়া আসেন সেখানে রোড করেন সেখানকার দলীয় প্রার্থী তাপস রায়ের সমর্থন। দুজনেই হুড খোলা গাড়িতে দু কিলোমিটারেরও বেশি রাস্তা ঘোরেন।
এরপর তারা চলে আসেন কুলটিতে। কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দারের সমর্থনে রোড শো করেন ।

বুধবার বিকেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চপার এসে নামে ডিসেরগড়ের ইসিএল গ্রাউন্ডে। এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। সেখানে অজয় পোদ্দার একটি তরোয়াল তুলে দেয় দলের রাজ্য সভাপতির হাতে। সেখান ঢাক ঢোল সহকারে বড় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রোড শো শুরু হয় । তা শেষ হয় বরাকরের রামনগরে কোলিয়ারি সামনে। তবে আলো কমে আসায় দিলীপ ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী চপারে চেপে চলে যান। পরে বাকি রোড শোয়ে ছিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!