LatestWest Bengal

শিক্ষাদপ্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের বিষয়ে অভিভাবকদের পরামর্শ চেয়েছে, আসনসোলর শিক্ষক বিশ্বনাথ মিত্র লিখেছেন চিঠি


মাননীয়
প্রিন্সিপ্যাল সেক্রেটারী মহোদয় সমীপেষু,
স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট,
বিকাশ ভবন, কলিকাতা-700091

REF : আপনার পত্র নং 59-SSE/2021 তা. : 06/6/2021

মাননীয় মহাশয়,

সবিনয় নিবেদন এই যে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাড়িতে বসেই অনলাইনে নেওয়া যাবে— পঃ বঙ্গ সরকার নিযুক্ত বিশেষজ্ঞরা এই ধরনের সুপারিশ রাজ্য সরকার ( শিক্ষা দপ্তর ) কে দিয়েছেন ৷ কিন্তু আমার মতে এই পদ্ধতি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়ণ একেবারে অসম্ভব শুধু নয়, এতে মেধাবী এবং মনোযোগী পরীক্ষার্থীদের পক্ষে চরম অবিচার করা হবে ৷
একটি উদাহরণের মাধ্যমে ধরা যাক, একজন মেধাসম্পন্ন এবং মনোযোগী পরীক্ষার্থী সততার সঙ্গে অনলাইনে পরীক্ষা দিল এবং পরীক্ষার ফলাফলে তার প্রাপ্ত মোট নম্বর অর্জিত হল ৯৪ % নম্বর ৷ পাশাপাশি ধরা যাক অন্য একজন সাধারণ মানের পরীক্ষার্থী অনলাইনে পরীক্ষা দেবার সময় পুরোদস্তুর অসৎ উপায় পদ্ধতি অবলম্বন করল বা সাহায্য নিল অন্য কারোর ৷ এবং মোট নম্বর পেল ৯৫ % ৷
এখানেই শেষ নয়, কোভিডের এই প্যানডামিক পিরিয়ডে নম্বরের ভিত্তিতে উচ্চতর শিক্ষার মাপকাঠি হলে ( এই সম্ভবনাই প্রবল ), সেক্ষেত্রে ভর্তির সুযোগ লাভ করবে উপরিউক্ত অসদুপায়ে বেশি নম্বর পাওয়া পড়ুয়াটি ৷ এ ক্ষেত্রে অপেক্ষাকৃত অনেক ভাল ছেলে/মেয়েটি শুধু নিজে অন্ধকারে নিমজ্জিত হল তাই নয়, সমাজও ভবিষতে বঞ্চিত হবে একটি উন্নত মেধার পরিষেবা থেকে ৷

এই পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত 15 দফা আমার প্রস্তাব :

  1. পরীক্ষার নম্বর এবং সময়সীমা ন্যুনতম 50% কম রাখতে হবে ৷
  2. হোম সেন্টার করার পাশাপাশি পরীক্ষায় নিরপেক্ষতা বজায় রাখতে Invigilators দের অন্য স্কুলে গার্ড দেবার কথা ভাবা যেতে পারে ৷
  3. যেদিন পরীক্ষা হবে সেদিন যেন সকাল থেকে বিকেল পর্যন্ত অত্যাবশ্যকীয় ক্ষেত্র ব্যতিত সম্পূর্ণ লকডাউন হয় সর্বত্র ৷
  4. শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্যই শুধুমাত্র পর্যাপ্ত বাস বা অন্যান্য যানবাহন চালাতে হবে ৷ দরকারে স্পেশাল ট্রেনও ৷ প্রতিদিন সংশ্লিষ্ট বাস/যানবাহন এবং ট্রেনগুলিকে সম্পূর্ণ জীবানুমুক্ত করতে হবে ৷
  5. পরীক্ষার কেন্দ্র যথেষ্ট বাড়াতে হবে ৷
  6. একটি পরীক্ষার সেন্টারে কেবলমাত্র একটি বিদ্যালয়েরই ছাত্র/ছাত্রীর পরীক্ষা দেবার আয়োজন রাখতে হবে ৷
  7. পরীক্ষার কেন্দ্রগুলিকে যথাযথভাবে প্রতিদিনই স্যানিটাইজেশন করতে হবে ৷ পরীক্ষার্থীদের স্যানিটাইজেশন এবং মাস্ক সংশ্লিষ্ট বোর্ড থেকে সরবরাহ করতে হবে ৷
  8. প্রতি পরিক্ষার্থীর জন্য MINERAL WATER Bottle সরবরাহ করতে হবে ৷
  9. অন্যান্য কোভিড বিধি অবশ্যই কড়াভাবে প্রয়োগ করতে হবে ৷
  10. এছাড়া যদি কোন কোভিড লক্ষণাযুক্ত বা আক্রান্ত রোগী ( স্টুডেন্ট ) থাকে অথবা সন্দেহভাজন হয়, তাদের জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রাখতে হবে ৷
  11. প্রতিদিন পরীক্ষা নিতে হবে অথবা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাটি সুসম্পন্ন করা একান্ত প্রয়োজন ৷
  12. মূল বিষয়গুলিই ওপর পরীক্ষা নেওয়া দরকার ৷
  13. পরীক্ষার্থীদের কোভিড ভ্যাক্সিন টিকাকরণ করলে সর্বোকৃৃষ্ট পদক্ষেপ হবে ৷
  14. প্রতিটি পরীক্ষাকেন্দ্রে শিক্ষক বা শিক্ষাদপ্তরের প্রতিনিধি ছাড়াও যথেষ্ট সংখ্যায় আধিকারিকবর্গকে নিযুক্ত করতে হবে ৷
  15. পরীক্ষাকেন্দ্র চত্বরে অভিভাবক/অভিভাবিকা সহ বহিরাগতদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে হবে ৷

মনে রাখতে হবে, যারা পরীক্ষা দিতে আসছে, তাদের স্বাস্থ্যরক্ষায় যেন কোনরকম গাফিলতি না হয় ৷

ধন্যবাদান্তে,

বিনীত
বিশ্বনাথ মিত্র

শিক্ষক

পূর্ব রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আসানসোল ৷
জি. টি. রোড,
আসানসোল-713301

Ph.no. 7908907537/9434678451

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!