Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOL

কেন্দ্র ও রাজ্যের নীতির প্রতিবাদে কাল সিপিআইএমের কর্মসূচি, সমর্থনে আসানসোলে পথসভা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার ৯ ই আগস্ট সিপিআইএম এর পক্ষ থেকে বিএনআর মোড়ে রবীন্দ্রভবন এর বিপরীতে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ বংশোগোপাল চৌধুরী সহ জেলার আরো অন্যান্য গুরুত্বপূর্ন নেতৃত্ব।

আগামীকালের ঘোষিত ওই কর্মসূচির সমর্থনে রবিবার আসানসোল হটন রোড কালিবাড়ি বাজার অঞ্চলে পথসভার আয়োজন করা হয় । উদ্যোগে ছিল আসানসোল এর ৭,৮,৯/১,৯/২,১০,১১ নং শাখা সহ আসানসোল ১ নং এরিয়া কমিটি।

ওই পথসভার মাধ্যমে বেশকিছু দাবি-দাওয়া তুলে ধরা হয়। সেগুলির মধ্যে অন্যতম হল :
১) পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে।
২)নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হ্রাসে কেন্দ্র ও রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩)কেন্দ্র সরকারকে ব্যাংক ,বীমা,রেল,কয়লা খনি ,এল আই সি, সহ সমস্ত রাস্ট্রায়াক্ত ক্ষেত্র বেসরকারি করণ এর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
৪)সকল কে দ্রুততার সাথে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে।
৫)অবিলম্বে সরকারি উদ্যোগে দ্রুততার সাথে বিনামূল্যে রেশন কার্ড এর সাথে আধার কার্ড সংযোগের কাজ সম্পন্ন করতে হবে।
৬)সমস্ত শুন্য পদে নিয়োগ চাই।
৭) অবিলম্বে কোভিড বিধি মেনে সমস্ত রুটে লোকাল ট্রেন চালাতে হবে, ও স্কুল কলেজে খুলে ছাত্র ছাত্রীদের পড়াশোনা পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
আসানসোল হটন রোড কালিবাড়ি বাজার অঞ্চলে বক্তব্য রাখেন প্রদীপ মন্ডল, দেবু সেনগুপ্ত, জয়ন্ত চক্রবর্তী, ভিক্টর আচার্য প্রমুখ সিপিআইএম নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মী সমর্থকরা।

কোর্ট বাজার অঞ্চলে ওই একই দাবিগুলি নিয়ে পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সত্য চ্যাটার্জী সহ এরিয়া কমিটির সদস্য অজয় ঘোষ, প্রকাশ দাস সহ অন্যান্য সদস্যরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *