ASANSOL

ইসিএলের সেন্ট্রাল হাসপাতালে বিক্ষোভ এআইটিইউসির

বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায়/কাজল মিত্র, আসানসোল, ১৯ নভেম্বরঃ আসানসোলের কাল্লায় ইসিএলের সেন্ট্রাল হাসপাতালে শুক্রবার দুপুরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখালো শ্রমিক সংগঠন এআইটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর সভার। উপস্থিত ছিলেন সিএমএস-এর রমেশ সিং প্রদীপ কুমার গাঙ্গুলি, চন্দ্রদীপ সিং, শঙ্কর দত্ত, সুমন্ত মজুমদার প্রমুখ।


সংগঠনের নেতারা বলেন, ইসিএলের এই সেন্ট্রাল হাসপাতালে আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকার বিভিন্ন কোলিয়ারি এলাকা থেকে খনিশ্রমিক ও তাদের পরিবারের লোকেরা আসেন চিকিৎসার জন্য। কিন্ত তাদের সঙ্গে একেবারেই ভালো ব্যবহার করা হয়না। কাল্লা হাসপাতালের নিচুতলার কর্মীদের বছরের পর বছর ধরে পদোন্নতি হচ্ছেনা বলেও অভিযোগ করেন তারা। এছাড়া এই হাসপাতালে ওষুধ, তুলো, ব্যান্ডেজ কিছুই মেলেনা বলেও অভিযোগ জানান শ্রমিক সংগঠনের নেতৃত্ব। শ্রমিক সংগঠনের অভিযোগ নিয়ে হাসপাতাল কতৃপক্ষ কোন মন্তব্য করতে চায়নি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *