RANIGANJ-JAMURIA

আসানসোলে বিজেপি যদি পুরভোটে বোর্ড দখল করে তাহলে আমি ইস্তফা দিয়ে দেব : তাপস বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য।রানীগঞ্জ।বিজেপি যদি আসানসোলে পুর বোর্ড গঠন করতে পারে তাহলে আমি বিধায়ক থেকে পদত্যাগ করবো। রানীগঞ্জের কুমারবাজারে বৃহস্পতিবার বিকেলে এক নির্বাচনী সভায় এমন ঘোষণা করেন রানীগঞ্জের বিধায়ক এবং এ ডি ডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে। সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার কাছে এখনো পর্যন্ত যা হিসেবে তৃণমূল অন্তত ৮৫ টির বেশি আসন পাবে। এই সংখ্যা আরো বাড়তে পারে ।যারা বিরোধী হিসেবে আপনাদের কাছে আসছেন ভোট চাইতে তাদের জিজ্ঞেস করবেন তোমরা কি পুরভোটের বোর্ড গঠন করতে পারবে?

যদি তারা বলেন হ্যা, করতে পারব এবং করে দেখায় তাহলে আমি আমার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবো।  মনে রাখবেন এই ভোটে বিধান সভা বা মুখ্যমন্ত্রী নির্বাচন হবে না ।এখানে আপনার নাগরিক পরিষেবার বিষয় থাকবে। আর বিধানসভার মত পদ্ম ছাপে বা বামপন্থীদের ভোট দিয়ে ভুল করবেন না ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *