ASANSOL

আসানসোলের মেয়র পদে কে ? হেভিওয়েট না নতুন চমক ! অপেক্ষায় আসানসোলবাসী

বেঙ্গল মিরর, আসানসোল : মমতা ব্যানার্জীর নেতৃত্বের উপর মানুষের বিপুল আস্থা চোখে পড়েছে গত সোমবারের ছিল রাজ্যের চার পুরনিগমের ভোট গণনায়। ফল প্রকাশের পর দেখা গিয়েছে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগরের পাশাপাশি আসানসোল পুরনিগমেও জয়জয়কার তৃণমূলের। সেখানেও উড়েছে সবুজ আবির। তবে এখনও পর্যন্ত একমাত্র শিলিগুড়িতেই মেয়র হিসাবে গৌতম দেবের নাম ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি পুরনিগমগুলি নিয়ে এখনও সিদ্ধান্ত জানাননি তিনি। শুক্রবার ওয়ার্কিং কমিটির বৈঠকে পড়তে পারে শীলমোহর,তাই তার আগে সরগরম আসানসোলের রাজনীতি মেয়র কে তার জন্য? শহরজুড়ে নানা জল্পনা কল্পনা চলছে।

দল না বললেও জল্পনার দৌড়ে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা চারমুর্তি সহ হেভিওয়েটরা, প্রাক্তন মেয়র পারিষদ অভিজিত ঘটক,রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি অশোক রুদ্র, কুলটির প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রাক্তন পুরচেয়ারম্যান তথা বিদায়ী পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। পাশাপাশি আরো দুজনের নাম নিয়ে আলোচনা চলছে। তারা হলেন ডঃ অমিতাভ বসু ও তপন বন্দ্যোপাধ্যায়। ডঃ বসু ৪২ নং ওয়ার্ড ও তপন বাবু ৫৩ নং ওয়ার্ড থেকে এবারে জিতেছেন। রাজনীতির দিক থেকে বলতে গেলে দুজনের অভিজ্ঞতা খুবই কম। দুজনেই এই প্রথমবার প্রার্থী হয়েছেন। তার মধ্যে ডঃ বসু গত এক বছর আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ ডঃ বসু ও পেশায় আইনজীবী তপনবাবু দু’জনেই মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ। তবে দলনেত্রীর নাম যখন মমতা ব্যানার্জী তখন নতুন চমকও থাকতে পারে।

উজ্জ্বল চট্টোপাধ্যায় সাবেক কুলটি পুরসভার চেয়ারম্যানের পাশাপাশি ছিলেন ১৫ বছরের বিধায়ক। একুশের বিধানসভা ভোটে তিনি পরাজিত হন। কিন্তু পুরভোটে তাঁকে টিকিট দিয়েছে দল ও পুরনির্বাচনে জয়লাভও করেছেন তিনি। তবে কুলটিতে গোঁজ প্রার্থী দাঁড়ানোর কাঁটাতে বিদ্ধ তিনি। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই ও চার বারের কাউন্সিলার তথা আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটকও মেয়র পদের দৌড়ে । অভিজিৎের দুবার মেয়র পারিষদ সদস্য় ও পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য় পদের অভিজ্ঞতা রয়েছে।

দৌড়ে রয়েছেন শিক্ষক আন্দোলনের পরিচিত মুখ ও তৃণমূলের কোর কমিটির সদস্য অশোক রুদ্র ও। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র,বর্তমানে তৃণমূল শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতির পদে রয়েছেন তিনি। এর পাশাপাশি আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যও ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের থিঙ্কট্যাঙ্কের স্নেহ ও আস্থাভাজন হওয়ায় মেয়র পদপ্রাপ্তির সম্ভবনা রয়েছে।

আবার, অমরনাথ চট্টোপাধ্যায় সাবেক আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ছিলেন। বৃহত্তর পুরনিগমের পুরচেয়ারম্যানও ছিলেন। মেয়াদ শেষ হওয়ার পর পুরপ্রশাসক পদে কর্তব্যরত ছিলেন অমরনাথ। প্রশাসনিক পদের অভিজ্ঞতার পাশাপাশি তাঁর ৩৫ বছরের কাউন্সিলর পদে থাকার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি চেয়ারম্য়ান ও ডেপুটি মেয়রের দায়িত্বে ও ছিলেন।

তবে শহরবাসীরা জল্পনা করলেও তাঁদের মেয়র করার দাবি তুললেও মুখে কুলুপ এঁটেছেন অমরনাথ, উজ্জ্বল, অশোক ও অভিজিৎ। তাঁদের দাবি দল ও দলনেত্রী যা সিদ্ধান্ত নেবেন তাঁকে দায়িত্ব দেওয়া হবে পুরনিগমের। তাঁরা দলের অনুগত শৃঙ্খলাপরায়ণ সৈনিকমাত্র।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!