Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
KULTI-BARAKAR

আখতার হুসেনের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন ঘিরে বিভ্রান্তি

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভায় নির্বাচনী আবহের মধ্যেই আখতার হুসেনকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য তীব্র হয়েছে। তার মনোনয়ন জমা দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিতর্ক।
নির্বাচন কমিশন ও জেলা নির্বাচনী দপ্তরের তরফে জানানো হয়েছে, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা আখতার হুসেন কোনও মনোনয়ন জমা দেননি। এই সংক্রান্ত খবর সম্পূর্ণ ভুল। অন্যদিকে, কিছু সংবাদমাধ্যমে শনিবার তার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার খবর প্রকাশিত হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে।


এদিকে, আখতার হুসেন নিজেই শনিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক বা ডিএম অফিসে মিডিয়ার সামনে দাবি করেছিলেন যে তিনি মনোনয়ন জমা দিয়েছেন। ফলে তার বক্তব্য ও কমিশনের তথ্যের মধ্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে।
দলীয় সূত্র ও জেলা নেতৃত্বও জানিয়েছে, আখতার হুসেনের পক্ষ থেকে কোন মনোনয়ন জমা করা হয়নি। উল্লেখ্য, কুলটি আসনে তৃণমূল কংগ্রেস এবারে নতুন মুখ হিসেবে অভিজিৎ ঘটককে প্রার্থী করেছে। দলের দাবি, সংগঠন সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
উল্লেখযোগ্যভাবে, আখতার হুসেন অতীতে একজন বিতর্কিত নেতা হিসেবেও পরিচিত কুলটি বিধানসভা এলাকায়। যে কারণে তার মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি, জল্পনা আরো বাড়িয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *