ASANSOL

নৌকা পথে রমরমিয়ে চলছে অবৈধ কয়লা এবং সাদা পাথরের কারবার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার অন্তর্গত কালীপাথর গ্রামের মাইথনের জলাধারে চলছে রমরমিয়ে অবৈধ কয়লা এবং সাদা পাথরের ব্যাবসা আবার গজিয়ে উঠেছে ।কিছুদিন পূর্বে প্রশাসনের তরফে অভিযান চালালেও পুনরায় এই অবৈধ পাথর মাফিয়া ও কয়লা মাফিয়ার সক্রিয় হয়ে উঠেছে যারফলে বাংলা সীমানা থেকে ঝাড়খণ্ড
অঞ্চলে সাইকেলে করে অবৈধ কয়লা নৌকার মাধ্যমে পাচার করা হচ্ছে এর সাথে সাথে ঝাড়খণ্ড থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে অবৈধ সাদা পাথর যাকে মাফিয়াদের ভাষায় বলা হয় কুয়াজ পাথর। এই কুয়ারজ পাথরের বাজারে মূল্য প্রচুর।তবে এই পাথর জমি থেকে খুঁড়ে বের করা হচ্ছে বলে জানাজায় যার ফলে সরকারি ভূ সম্পত্তি নষ্ট করা হচ্ছে।


কিন্তু প্রশ্ন উঠেছে সালানপুর থানা সহ রয়েছে দুটি ফাঁড়ি কল্যানেশ্বরী এবং রূপনারায়ানপুর ফাঁড়ি আর এই চোরাই ব্যাবসা চলছে সবার মাঝে খবর সূত্রে জানা যায় যে সালানপুর থানার অন্তর্গত বনজেমারী কয়লা খনি থেকে অবৈধ কয়লা সাইকেল,মোটর সাইকেলে করে কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত সিধাবাড়ি হয়ে নিয়ে আসা হচ্ছে,রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত কালিপাথর মাইথন জলাধারে যেখানে নৌকা করে কয়লা পাচার করা হচ্ছে।আবার ঝাড়খণ্ড থেকে নৌকা করে সাদাপাথর নিয়ে আসে হচ্ছে বাংলায় ও ওই রাস্তা দিয়ে সাদাপাথরের পাচার করা হচ্ছে বিভিন্ন কল কারখানায়।তবে থানা এবং ফাঁড়ি গুলির সামনেই এত বড় চোরাই কারবার চলছে পুলিশ কিছুই জানে না তা একেবারে মেনে নেওয়া যায় না।তবে জানা গেছে চোরাই ব্যাবসার পিছনে বড় কোনো ব্যাক্তির হাত রয়েছে।তবেই প্রতিদিন দিনের বেলায় এতবড় ব্যাবসা চলাচ্ছে মাফিয়ারা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *