ASANSOLKULTI-BARAKAR

নিয়ামাতপুর FCI গোডাউনে বাহন  চালকদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র : পশ্চিম বর্ধমান জেলার ফুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর স্টেশন রোড স্থিত ভারতীয় খাদ্য নিগম বা FCI গোডাউনে আজ সোমবার দুপুরে স্থানীয় ট্রাক চালকেরা FCI গোডাউনের মুখ্য গেটের সামনে বিক্ষোভ দেখায় । ট্রাকচালকদের দাবি যে গোডাউন থেকে খাদ্যশস্য তারাই লোডিং করবে কিন্তু FCI এর লোডিং এবং আন লোডিং এর কন্টাকটার বাইরের গাড়ি দিয়ে লোডিং করার পরিকল্পনা করে সে কারণে আজ স্থানীয় প্রায় পঞ্চাশের বেশি ট্রাকচালকরা বিক্ষোভ দেখাতে লাগে এবং খবর দেওয়া হয় তাদের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়াকে ।

খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের শ্রমীক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া উপস্থিত হন নিয়ামতপুর এফসিআই গোডাউন ।সেখানে তিনি বাহন চালকের সাথে কথা বলেন পরে ফোনের মাধ্যমে কন্টাকটারের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেস্টা করেন । এই বিষয়ে তিনি বলেন যে এখান থেকে স্থানীয় ট্রাকচালকরা মাল লোডিং করবে তাছাড়া বাইরের কোনো ট্রাককে এলাও করা হবে না ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!