Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
KULTI-BARAKARRANIGANJ-JAMURIA

জামুড়িয়া ও কুলটিতে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই মোটরসাইকেল চালকের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জামুড়িয়া ও কুলটি থানা এলাকায় দুটি পৃথক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো দুই মোটরসাইকেল চালকের। মঙ্গলবার রাতে এই ঘটনা দুটি ঘটেছে কুলটি থানার চৌরঙ্গী মোড় ও জামুড়িয়া থানার কেন্দা এলাকায়। মৃতরা হলো কুলটি থানার কল্যানেশ্বরীর ডুবুরডিহির করণ পন্ডিত (১৮) ও জামুড়িয়া থানার কুনুস্তোরিয়ার মন্ডল পাড়ার রামকৃষ্ণ মন্ডল ( ২৮)। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে দুটি মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, করণ পন্ডিত ও রামকৃষ্ণ মন্ডল মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। সেই সময় করণকে কুলটি থানার চৌরঙ্গী মোড়ের কাছে ২ নং জাতীয় সড়কে ও রামকৃষ্ণকে জামুড়িয়া থানার কেন্দা এলাকায় গাড়িতে ধাক্কা মারে। খবর পেয়ে দুটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দুজনকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *