ASANSOL

আসানসোল ওম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপের উদ্যোগে একদিনের যোগাসন প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে রেলপারের শ্রীনগরে সগুন কমিউনিটি হলে রবিবার হলো আসানসোলে মহকুমা ভিত্তিক যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২২। আসানসোল উমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপ ” ওপেন আসানসোল সাবডিভিশন আর্টস্টিক ( সিঙ্গেল), রিদম (পেয়ার) যোগাসন চ্যাম্পিয়ানসিপ ২০২২ ” নামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। রবিবার সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতার সুচনা করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিলেন গ্রুপের সম্পাদক আসানসোল পুরনিগমের কাউন্সিলর সিকে রেশমা, আল্পনা বন্দোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, সবমিলিয়ে ৩২০ জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *