তিন তৃনমুল কংগ্রেসের কর্মীর অকাল মৃত্যু, শ্রদ্ধা জানাতে বার্ণপুরে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তিন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী বিদেশ দেওঘরিয়া, অভিষেক চক্রবর্তী ওরফে তুফান ও যশবন্ত সিং ওরফে বিট্টুর কয়েক দিন আগে পৃথক দুটি পথ দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটে। তাদের স্মৃতির উদ্দেশ্যে ও শ্রদ্ধা জানাতে শনিবার আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের বার্নপুর স্টেশন মোড় পার্টি অফিসে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।














এই শিবিরের শুভ সূচনা করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় । উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক , মেয়র পারিষদ, কাউন্সিলর অশোক রুদ্র, শিবানন্দ বাউরি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। ছিলেন ঐ তিনজনের পরিবারের সদস্যরা। এই শিবিরে ৬৫ জন (মহিলা ও পুরুষ মিলিয়ে ) স্বেচ্ছায় রক্তদান করেন।
- মেডি লিংকের উদ্যোগে ক্যান্সার সচেতনতা আলোচনা চক্রের উদ্বোধন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক
- বাক্যবাণে উত্তপ্ত দুর্গাপুরে নির্বাচনী প্রচার, তৃণমূলকে তীব্র আক্রমণে সাংসদ সৌমিত্র খাঁ
- পশ্চিম বর্ধমান জেলা দিয়ে দক্ষিণবঙ্গে ভোট প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের , পান্ডবেশ্বরে প্রথম সভা
- রামনবমীর আগে পুরুলিয়ায় মূর্তি ভাঙচুর, গ্রেফতার ৪, তীব্র রাজনৈতিক তরজা
- चुनाव से पहले ADPC की बड़ी कार्रवाई 3 अवैध हथियार और कारतूस समेत 3 गिरफ्तार

