রানীগঞ্জে বকেয়া বেতনের দাবিতে হাসপাতাল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের সিয়ারসোল এলাকায় অবস্থিত আনন্দলোক হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের দীর্ঘ তিন মাস ধরে বেতন প্রদান না করায় এবার হাসপাতাল চত্বরে, হাসপাতালের মেনগেট বন্ধ করে বিক্ষোভে সামিল হল ওই হাসপাতালের প্রায় দুশোর মত স্বাস্থ্য কর্মী। তারা এদিন দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বেতন প্রদান করতে টালবাহানা করছেন। বহুবার বেতন চাইতে গেলে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।














তাদের দাবি দীর্ঘদিন বেতন না পাওয়ার কারণে বহু অংশে ধার দেনা করে ফেলেছেন তারা, যার জেরে ব্যাপক দুর্ভোগকে পড়তে হচ্ছে তাদের, তাই শেষমেশ কোন সমাধান সূত্র না দেখে, তারা এই গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন বলেই দাবি করেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির মাঝেই উপস্থিত হন রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি সিং, তিনি এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে, অবিলম্বে বকেয়া বেতন প্রদানের দাবি জানান।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা বেশ কিছুদিন ধরেই ফান্ডিং প্রবলেম এর কারনে বেতন প্রদান করতে পারছেন না, তবে শীঘ্রই এই সমস্যা সমাধান করে হাসপাতালের মালিকের সাথে কথা বলে বকেয়া বেতন প্রদান করা হবে বলেই জানিয়েছেন হাসপাতালে ম্যানেজার হরিশংকর প্রসাদ।
- বারাবনিতে আন্তঃরাজ্য চেকপোস্টে নাকা চেকিং বার্নপুরের বাসিন্দার কাছ থেকে উদ্ধার সাড়ে ১০ লক্ষ টাকা
- Barabani में Burnpur के कारोबारी से 10.50 लाख रुपये बरामद
- বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র রানিগঞ্জ , আগুন, ক্ষতি পূরণের দাবিতে ধর্ণায় অগ্নিমিত্রা পাল, রাস্তা অবরোধ, বিক্ষোভ
- जामुड़िया में TMC कार्यालय पर आपत्तिजनक पोस्टर, विरोध में सड़क जाम
- আসানসোল উত্তর বিধানসভা , জ্যোতিষ শাস্ত্রে ভরসা, শুভক্ষণ দেখে প্রথম দিনেই মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর

