ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় বন্দে ভারত চালানোর জন্য সদ্য তৈরি হওয়া রেল ইঞ্জিনের ছবি দেখে রেলমন্ত্রী উচ্ছসিত

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় এবার পুসপুল সিস্টেমে বন্দে ভারত চালানোর জন্য সদ্য তৈরি হওয়া রেল ইঞ্জিনের ছবি দেখে রেলমন্ত্রী উচ্ছসিত । বুধবার সদ্য নির্মিত এই নতুন রঙের ইঞ্জিনের ছবি দিয়ে রেলমন্ত্রী বলেছেন এখন যাত্রী ট্রেনের জন্য আর তৈল যুক্ত, শব্দযুক্ত পাওয়ার জেনারেটারের দরকার নেই । ট্রেনের সামনে আর পিছনের দিকে থাকা পুসপুল সিস্টেমে ইঞ্জিন থেকে পাওয়ার জেনারেটরের সুবিধে মিলবে।


চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার অমিত আগরওয়াল বলেন এই কারখানায় বন্দে ভারতের নতুন ট্রেন চালানোর জন্য চারটি ইঞ্জিনের অর্ডার পাওয়া গিয়েছে। তার মধ্যে প্রথম দুটি ইঞ্জিন চলতি মাসে পাঠিয়ে দেওয়া হবে আই সি এফ কারখানায়। এই চারটি ইঞ্জিনের মধ্যে দুটি করে ইঞ্জিন ২৪ টি যাত্রী কামরা নিয়ে সামনে এবং পিছনের দিকে থাকবে। সামনের ইঞ্জিনটি টানবে এবং পিছনের ইঞ্জিনটি ঠেলবে। এটাই হলো পুসপুল সিস্টেম। এই ইঞ্জিনগুলো চলে যাবে আই সিএফ রেলওয়ে কোচ তৈরির কারখানায় এবং সেখান থেকে নতুন নন এসি স্লিপার থ্রি টায়ার ২৪টি করে কামরা নিয়ে এই বন্দে ভারত ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে। এর গতি ঘন্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।


চিত্তরঞ্জন রেল কারখানার সিটু ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত বলেন ইতিমধ্যেই এই নতুন ইঞ্জিনের কাজ একদম শেষ পর্যায়ে ।এর সম্পূর্ণ টেকনোলজি আমাদের কারখানাতেই আছে । আশা করা যায় এক সেট অর্থাৎ দুটি ইঞ্জিন অক্টোবরের কারখানা থেকে বাইরে বেরিয়ে আসবে। এখানকার জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস এখানে আসার আগে আই সি এফ রেল কোচ কারখানায় সর্বোচ্চ পদে ছিলেন । তিনি নিজে উদ্যোগ নিয়ে রেলওয়ে বোর্ড থেকে এই অর্ডার নিয়ে এসেছেন। যদি এক্ষেত্রে আমাদের সাফল্য আসে তাহলে আগামী দিনের চিত্তরঞ্জনে এমন ইঞ্জিনের অর্ডার আরো পাওয়া যাবে বলে আমরা মনে করি। এর রং বন্দে ভারতের বর্তমান ইঞ্জিনের রঙের অনুরূপ নয় বলে জানান। আইএনটিইউসির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন এই ৪ টি ইঞ্জিনের সাফল্য মিললে চিত্তরঞ্জন কারখানা এই ধরনের আরো ইঞ্জিন তৈরির অর্ডার পাবে। বর্তমান জেনারেল ম্যানেজারের চেষ্টাতে এই অর্ডার এসেছে বলে আমরা মনে করি। এ রঙ ও আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!