ASANSOL-BURNPUR

ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : উৎসবের মরশুমে জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে রক্তসঙ্কট দেখা দেয়। এবারেও সেই রক্তসঙ্কট দূর করতে বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছেন।মঙ্গলবার কালীপূজা উপলক্ষে ও ক্লাব সদস্যদের স্মরণে ছোটদিঘাড়ি ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতারা উৎসাহের সাথে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। শুভ গুপ্তা, আনন্দ উপাধ্যায় সহ ক্লাবের অন্যান্য সক্রিয় সদস্যরা রক্তদান করেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে ক্লাবের সভাপতি তথা কাউন্সিলর অনুপ মাঝি, কাউন্সিলর অক্ষয় ঘোষ, রক্তদান আন্দোলনের অগ্রদূত প্রবীর ধর প্রমুখ রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করে উৎসাহিত করেন।

এসময় কাউন্সিলর অনুপ মাঝি বলেন, রক্তদান একটি মহান দান। এর উদ্দেশ্য হল অভাবী মানুষের জীবন বাঁচানো। তিনি বলেন, আজ ক্লাবের সদস্যরা উৎসাহের সঙ্গে রক্তদান করছেন। আমাদের লক্ষ্য ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা যাতে আমরা জনগণের সেবা করতে প্রস্তুত থাকি। ক্লাবের সেক্রেটারি যতীন্দ্র নাথ উপাধ্যায় জানান, আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। যেটিতে আমাদের সদস্য মিন্টু ভার্মা, দীপঙ্কর দাস এবং অপু দে-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। ওই রক্তদান শিবিরে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৌশিক গুপ্ত, পার্থ, আনন্দ উপাধ্যায় প্রমুখ সদস্যরা।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!