রাস্তার পাশে জঙ্গল থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল ও বারাবনি, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো। অঞ্জাত পরিচয় ঐ যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। সোমবার এই ঘটনায় আসানসোলের বারাবনি থানার চিনচুঁড়িয়ার ধাদকা রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।














পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোলের বারাবনি থানার চিনচুঁড়িয়ার ধাদকা রোডের ব্লু ফ্যাক্টরী যাওয়ার রাস্তার পাশে জঙ্গলের মধ্যে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে পুলিশ আসে। ঐ যুবককে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পথ দূর্ঘটনায় কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে। তবে কি ভাবে ঐ যুবক জঙ্গলের মধ্যে গেলো, তা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ জানায়, যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
- परकीय संबंध के आरोप को लेकर रानीगंज में तनाव पश्चिम बर्दवान जिला परिषद के सभाधिपति के घर पर प्रदर्शन और तोड़फोड़, हालात संभालने पहुंची पुलिस
- পরকিয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত রানিগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির বাড়িতে বিক্ষোভ ভাঙচুর, পরিস্থিতি সামলাতে পুলিশ
- ठंडे पेय के पैकेट में निकले कीड़े! स्ट्रॉ अटकते ही खुला ‘राज’, जामुड़िया के शादी समारोह में हड़कंप
- ঠান্ডা পানীয়ের প্যাকেটে পোকা ! স্ট্র আটকাতেই ফাঁস ‘রহস্য’! জামুড়িয়ার বিয়েবাড়িতে চাঞ্চল্য
- एक वर्ष तक धमकाकर शारीरिक संबंध बनाने का आरोप कुल्टी में युवक गिरफ्तार


