নিখোঁজ আদিবাসী যুবতীর মৃতদেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ৬ দিন ধরে নিখোঁজ থাকা এক আদিবাসী যুবতীর মৃতদেহ উদ্ধার হলো। রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের বারাবনি থানা এলাকায়। বারাবনি থানার কুলডাঙ্গার বাসিন্দা মৃত আদিবাসী যুবতীর নাম চূড়ামনি হেমব্রোম (২৮)। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবতীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।













পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের বারাবনি থানার কুলডাঙ্গার বাসিন্দা সুন্দর হেমব্রোমের মেয়ে চূড়ামনি হেমব্রোম গত ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা তাকে কোথাও খুঁজে পায়নি। এই ব্যাপারে পরিবারের তরফে বারাবনি থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিলো। রবিবার রাতে কুলডাঙ্গার তারাডাঙ্গায় ইঁট ভাটার কাছে রাস্তায় ঐ যুবতীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। কি কারণে ঐ যুবতীর মৃত্যু হয়েছে তা জানা যায় নি। আসানসোল জেলা হাসপাতালে এদিন ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে, ঠিক কি কারণে ঐ যুবতীর মৃত্যু হয়েছে। ঐ যুবতী গত ৫ ডিসেম্বর থেকে মিসিং ছিলো।
- “कविता का सिंहासन से संग्राम नहीं रुकने दूंगा” : दुर्गेश नागी
- सक्शन मशीन से आसनसोल शहर की सफाई का अभियान शुरू पानी चोरी पर एफआईआर की चेतावनी, मंत्री अग्निमित्रा पाल का सख्त संदेश
- नागरिक सुविधाएं, औद्योगीकरण, पेयजल, स्वास्थ्य सेवाएं और अवैध वसूली सहित कई मुद्दों पर अग्निमित्रा पाल का कड़ा संदेश
- आसनसोल में रेलवे की जमीन पर बुलडोजर चला, बारिश के बीच सिर से छिन गई छत, कई गरीब परिवारों पर गहराया संकट
- নাগরিক পরিষেবা, শিল্পায়ন, পানীয় জল, স্বাস্থ্য ও তোলাবাজি সহ একাধিক বিষয়ে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের


