ASANSOL

আসানসোলে পুলকারে আগুন, এলাকায় আতঙ্ক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ( Asansol Live News Today ) আসানসোলের কন্যাপুর এলাকার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের জন্য ব্যবহৃত একটি পুলকার বা স্কুল ভ্যানে মঙ্গলবার সকালে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে। সকাল দশটা নাগাদ আগুন লাগার সময় পুলকারে কোন স্কুল পড়ুয়া না থাকলেও ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনা প্রসঙ্গে পুলকার মালিক তথা চালক রাজেশ বাউরি বলেন, স্কুলের কাছে স্কুলের দশম শ্রেণির কিছু পড়ুয়া বাজি পটকা ফাটাচ্ছিলো। পুলকার চালক বা মালিক তাদের নিষেধ করলেও তারা তা শোনেনি ।


জানা গেছে, অন্য দিনের মতো এদিন সকাল সাতটা আসানসোলের ডামরা এলাকা থেকে আসানসোল স্কুলের বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে স্কুলে পৌঁছে দেব চালক তথা মালিক রাজেশ বাউরি। এরপর স্কুলের কাছে পুলকারটি দাঁড় করিয়ে রেখেছিলেন মালিক। তখন স্কুলের কাছে স্কুলের দশম শ্রেণির পড়ুয়ারা পটকা ফাটাচ্ছিল। তাদেরকে তা করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু গাড়ির মালিকের কথা তারা শোনেনি। এর কিছুক্ষণ পরে দেখা যায়, ঐ পুলকারে আগুন ধরে গেছে। এলাকার বাসিন্দাদের তরফে বলা হচ্ছে, বাজিপটকা ফাটার ফলে ঐ পুলকারে আগুন ধরে যায়। আগুনে বলতে পুলকারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে এলাকার বাসিন্দারা নিজেদের মতো করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

ঘটনার খবর আসানসোল উত্তর থানায় দেওয়া হয়। তবে পুলিশ সঙ্গে সঙ্গে না এলেও আসানসোল দমকল বিভাগের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এলাকায় আসেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে পুলকারের চালক স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করেন। স্কুলের প্রতিনিধিরা এসে গাড়ির পরিস্থিতি দেখে যান। পুলিশ জানায়, ঘটনা নিয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখা হবে। তবে স্কুল কতৃপক্ষের তরফে ঘটনা নিয়ে কোন মন্তব্য করা হয় নি।
দমকল বিভাগের তরফে বলা হয়েছে, পুলকারে আগুন কোনভাবে লেগে যায়। হতাহতের ঘটনা ঘটেনি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!