BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে নিম্ন মানের রাস্তা তৈরির অভিযোগ, পরিদর্শনে ইঞ্জিনিয়াররা, সংগ্রহ নমুনা

বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ দিন দুয়েক আগেই নিম্নমানের রাস্তা তৈরীর কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লক। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থে সালানপুর ব্লকের বোলকুন্ডা থেকে মাধাইচক হয়ে পাতাল পর্যন্ত একটি পিচ রাস্তা তৈরীর করা হচ্ছে। আর এই রাস্তার কাজ সঠিক না হওয়া বা নিম্নমানের রাস্তার কাজ করা হচ্ছে অভিযোগ তুলে তা বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। আর সেই খবরে প্রশাসনিক মহলে শোরগোল পড়ার পরে বুধবার সেই রাস্তার কাজ পরিদর্শনে আসেন ডবলুবিএসআরডিএর পশ্চিম বর্ধমান জেলার ইঞ্জিনিয়াররা।

তাদের সঙ্গে ছিলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ অন্যান্য অধিকারিকরা।এদিন রাস্তার তৈরীর অংশের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি যারা অভিযোগ তুলে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছিলেন, সেইসব স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন পরিদর্শনে আসা ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ।
এই প্রসঙ্গে মহঃ আরমান বলেন, এদিন ইঞ্জিনিয়াররা রাস্তার নমুনা সংগ্রহ করেছেন। তা ল্যাবে পরীক্ষা করে দেখা হবে। সেই রিপোর্টে যদি কোন গোলমাল থাকে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, এলাকার বাসিন্দাদের দাবি, রাস্তার কাজ যেন সঠিক ভাবে হয়। তা না হলে তারা আরো বড় আন্দোলন করবেন বলে এদিন হুঁশিয়ারী দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hey there! Ask me anything!