দুর্গাপুরের রাস্তায় বাঘরোল ! উদ্ধারে গিয়ে জখম ২
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : : ( Durgapur Latest News ) রাস্তায় বসে বাগরোল। অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লো। উদ্ধার করতে এসে বাগরলের কামড়ে আক্রান্ত হতে হল বনদপ্তরের কর্মীকে, আক্রান্ত হলো আরও এক স্থানীয় যুবক। হইচই পড়ে গেল এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া কলাবাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসে বাঘরোল। বাইক এবং চারচাকা থামিয়ে এই বন্যপ্রাণীকে দেখতে ভিড় জমান অনেকে। স্থানীয়রাও ভিড় জমান। খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে।














বনদপ্তরের কর্মীরা জাল ফেলে বাগরোলটিকে ধরার চেষ্টা করে। তখনই বনদপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাগরোলটি। ধরানো নখে যখন হয় স্থানীয় এক যুবক রাহুল বাউড়িও। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বনদপ্তরের জালে ধরা পড়ে।
বনদপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন,”এই জঙ্গলে বিলুপ্তপ্রায় বহু বন্যপ্রাণী রয়েছে। তাঁরা খবর পেয়ে বাগরোলটিকে উদ্ধার করতে আসেন। উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হন বাঘরোলের কামড়ে এবং ধারালো নখে। কোনক্রমে উদ্ধার করে বনবিভাগে নিয়ে যান। বাঘরোলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
- প্রয়াত আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার
- আসানসোলে ডিএম অফিসে মনোনয়ন জমা তাপস বন্দোপাধ্যায়, বিধান উপাধ্যায় ও হরেরাম সিংয়ের
- হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের সঙ্গী উজ্জ্বল চট্টোপাধ্যায়
- आसनसोल महावीर स्थान मंदिर सार्वजनीन दुर्गापूजा महावीर अखाड़ा समिति द्वारा हनुमान जन्मोत्सव मनाया गया
- आसनसोल डीएम कार्यालय में TMC के चार प्रत्याशियों ने किया नामांकन

