BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ানপুর পুলিশের হাতে 
ধরা পড়লো দুই চোর

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-রূপনারায়নপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল চোরের উপদ্রব আর তাই এইসব চোরেদের ধরতে
পুলিশে নিরাপত্তা বাড়ানো হয়েছিল যার পরেই
রূপনারায়ানপুর এলাকা থেকে হাতেনাতে ধরা পড়লো দুই চোর।ধৃতদের নাম মহম্মদ কওসর ও মহম্মদ গুলজার। জানা যায় ধৃত দুই চোর আসানসোলের রেলপার আজাদ বস্তির বাসিন্দা।তাদের কাছে বেশ কিছু বাসনপত্র,তামা,লোহা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ।

বেশ কয়েকবার রূপনারায়ানপুর এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে।তারপর থেকেই নড়েচড়ে বসে রূপনারায়ানপুর পুলিশ।কড়া নজরদারি ও বিশেষ সূত্রে খবর পেয়ে অবশেষে এই চোরের দল পুলিশের হাতে ধরা পড়ে।জানা যায় তাদের দলে চিনাকুড়ি,রেলপার সহ বিভিন্ন জায়গার শিশুরা রয়েছে।তারা এলাকায় ফেরি বা আবর্জনা কোড়ানোর নামে ফাঁকা বাড়ি,বন্ধ বাড়িগুলিতে রেকি করে।আর রাত হলেই সুযোগ বুঝে সেই বাড়িতে চুরি করে চম্পট দিতো চোরেরদল।সেই চোরের দলের দুই সদস্য এবার পুলিশের হাতে।রবিবার ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়।তদন্ত সাপেক্ষে ৭দিনের পুলিশি
হেফাজতে নেওয়া হয়

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *