RANIGANJ-JAMURIA

ফিরে পাওয়া অনুষ্ঠানে  মোবাইল নিয়ে নিজেকে দুষলেন ডিসিপি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : ফিরে পাওয়া অনুষ্ঠানে নিজের মোবাইল নিয়ে নিজেকে দুষলেন ডিসিপি, সেখানে বিধায়ক নিজের মোবাইল হারানোর বিষয় নিয়ে শোনালেন নিজের অভিজ্ঞতার কথা। সোমবার এমন সব বিষয় লক্ষ্য করা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানা এলাকায়। এদিন বেশ কিছু জন সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউবা এক বছর, কেউ বা দু’বছর, কেউ আবার ছ মাস, কেউ আবার মাস তিনেক আগেই নিজের অজান্তেই খুইয়েছিল মোবাইল। নিজের  সমস্ত তথ্যের ভান্ডারে, সমৃদ্ধ থাকা মহা মূল্যবান এই মোবাইল হারিয়ে যাওয়াই, অনেকটাই হতাশ হয়ে পড়ে বহু মোবাইলের গ্রাহক।এরপরই প্রায় প্রত্যেকেই মোবাইল হারিয়ে যাওয়ার পর, তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন । এবার সেরকমই মোবাইল ফোন হারিয়ে যাওয়া একশোরও বেশি সদস্যকে, পুলিশ প্রশাসন বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে, হারিয়ে যাওয়া মোবাইল বিশেষ প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে তা ফিরিয়ে দিলেন প্রকৃত গ্রাহকের হাতে।

সোমবার সান্ধ্যকালীন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল উপভোক্তাদের। আর তার সাথেই জামুড়িয়া এলাকার বিভিন্ন অংশে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা, ক্লাব সংগঠন গুলির আশিটি ৮০টি ফুটবল দলের খেলোয়ারদের, ফুটবল খেলার জন্য দেওয়া হল দুটি করে মোট ১৬০টি ফুটবল। আর এরপরই উক্ত এই অনুষ্ঠানে যে সকল হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার জন্য জামুরিয়া থানায় অভিযোগ জানানো হয়েছিল, সে সকল মোবাইল ভোক্তাদের উপযুক্ত নথি খতিয়ে দেখে ফিরিয়ে দেওয়া হল তাদের হারিয়ে যাওয়া ১০০ টির মতো মোবাইল।

এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জামুড়িয়া থানা প্রাঙ্গণে হারিয়ে যাওয়া মোবাইল ও ফুটবল দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল টু. বিমান কুমার মিদ্দা, সার্কেল ইন্সপেক্টর রাণীগঞ্জ, সুশান্ত চট্টোপাধ্যায় , জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, বরো চেয়ারম্যান শেখ শানদার, শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সুব্রত অধিকারী, জামুড়িয়া থানার ওসি রাজশেখর মুখার্জি ও জামুড়িয়া থানা এলাকার বিভিন্ন পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা উপস্থিত হন এই অনুষ্ঠানে। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল ফোনের উপভোক্তারা। ডিসিপি এ দিন সকলকেই মোবাইল ফোন সমৃদ্ধির কাজে ব্যবহারের জন্য অনুরোধ জানান।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *