ASANSOL

আসানসোল বিজেপি জেলা অফিসে ” নির্বাচনী কার্যালয়ে”র উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* দলের তরফে এখনো আসানসোল কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করা হয় নি। তাসত্বেও, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্ব লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের শীতলায় বিজেপির জেলা অফিসে উদ্বোধন করা হয় ‘আসানসোল লোকসভা ইলেকশন অফিস  বা নির্বাচনী কার্যালয় ‘।

এদিন এক অনুষ্ঠানে ফিতে কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে, জেলা সম্পাদক অভিজিৎ রায়, আশা শর্মা, নির্মল কর্মকার, প্রশান্ত চক্রবর্তী।
উদ্বোধনের পরে জেলা কার্যালয়ে একটি সভাও হয়। সেখানে জেলা সভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *